ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বিশ্বজুড়ে ফের বাড়ল করোনায় প্রাণহানি ও সংক্রমণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জন। এর আগে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৪ হাজার ৯৩২ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন। বুধবার (১৯ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৮২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭২০ জন। রাশিয়ায় মৃত্যু ৬৮৮ জন, আক্রান্ত ৩১ হাজার ২৫২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৪৩২ জন, মৃত্যু ৪৩৮ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন এবং মৃত্যু ৪৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু ৩৭৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত ২৮ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু ১৩৮ জন। জার্মানিতে আক্রান্ত ৯৫ হাজার ৯৮ জন এবং মৃত্যু ১৯৯ জন। ইউক্রেনে আক্রান্ত ৮ হাজার ৫৫৮ জন এবং মৃত্যু ১৮৮ জন। ব্রাজিলে মৃত্যু ৩১৭ জন এবং আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ২৫৪ জন। এছাড়া তুরস্কে ১৫৭ জন, হাঙ্গেরি ৯৪, স্পেনে ২৮৪ জন, আর্জেন্টিনায় ১৮৯ জন, কানাডায় ১৪৬ জন, গ্রীসে ১১০ জন, মেক্সিকোতে ৫৯ জন, ভিয়েতনামে ১৮৪ জন এবং পোল্যান্ডে ৩৭৭ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম