ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  10:30 AM

news image

বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২০০। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮৯ জন। যা আগের দিনের তুলনায় বেড়েছে ৪০ হাজারের বেশি। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারস বলছে, বিশ্বজুড়ে করোনায় শনাক্ত হয়েছে ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৯১১ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ লাখ ৮০ হাজার ১২৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯৪৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৩১৭ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৩৫৬ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম