ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন

বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্ত দুটোই কমলো

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২২,  5:19 PM

news image

গেলো ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে বিশ্বজুড় মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত একদিনে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ এবং নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ৬ লাখেরও নিচে। বৃহস্পতিবার (১২ মে) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায় এসব তথ্য। গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৯২ জন, আগের দিনের তুলনায় যা কমেছে দুই শতাধিক।

এই নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৮২ হাজার ৬২ জনে। এদিকে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ১০২ জন, আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২০ হাজার। এই নিয়ে শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০৪ জনে। গেলো একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে আর দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। একদিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২২৭ জনের। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ জন মারা গেছেন।

বিগত একদিনে করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৪৮৭ জন এবং মারা গেছেন ২২৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৫ হাজার ৭৬৪ জন মারা গেছেন। ইউরোপের দেশ রাশিয়ায় গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১০২ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৮২ লাখ ৪১ হাজার ৩২৯ জন এবং মৃতের সংখ্যা হলো ৩ লাখ ৭৭ হাজার ২৪৮ জন। ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গেলো একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ৯৬ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৯০ লাখ ৬১ হাজার ৫২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৭৫ জন মারা গেছেন। গেলো ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ১১৫ জন। করোনাের শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৪ হাজার ৮৪৬ জনের প্রাণহানি হয়েছে।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন এবং নতুন করে করতোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৬ লাখ ১৭ হাজার ৭৮৬ জনে এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৫৬৪ জনের। করোনায় আক্রান্তের তালিকায় গেলো ২৪ ঘণ্টায় সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমদের প্রতিবেশী ভারত। আর করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় স্থানে। গেলো একদিনে দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ হয়েছেন ২ হাজার ২৭৫ জনের। করোনার শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ১২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ১৫৭ জনের। বিগত একদিনে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ২৯ জন। করোনার শুরু থেকে এশিয়ার দেশটিতে এই পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৭৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৩ হাজার ৪৯১ জন মারা গেছেন। এই সময়ে এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৫৬ জন। এছাড়া জাপানে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৫১ জনের। এদিকে বিগত একদিনে দক্ষিণ আফ্রিকায় করওনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন, অস্ট্রিয়ায় ৮ জন, অস্ট্রেলিয়ায় ৫১ জন, কান্ডায় ৫২ জন এবং গ্রিসে ২৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম