ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বিশ্বজুড়ে করোনায় আরও ১ হাজার ১১২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২২,  4:06 PM

news image

সোমবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৩৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১ হাজার ১১২ জন।  মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ২৮ লাখ ৪০ হাজার ১৪০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৯০ হাজার ৩১৬ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৬৪৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ৩৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৯০ শতাংশ। করোনায় এ পর্যন্ত মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৪ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম