ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

বিশ্বজুড়ে এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  4:01 PM

news image

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালে বিশ্বে ২৯৩ জন ত্রাণকর্মী (এইড ওয়ার্কার) প্রাণ হারিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৩ জনে। এরমধ্যে ১৮০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন গাজায়। জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনা বিষয়ক কার্যালয় ওসিএইচএ’র ডেটাবেসের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম সাত মাসে ২৪৫টি বড় হামলার ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান ২৬৫ জন ত্রাণকর্মী। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২৩ মার্চ, যখন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহতে ভোরবেলা এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় গাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীরা নিহত হন। ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২১টি দেশে ত্রাণকর্মীদের ওপর সহিংসতা আগের বছরের তুলনায় বেড়েছে এবং সবচেয়ে বেশি ক্ষেত্রে সহিংসতার ঘটনায় জড়িত ছিল সরকারপক্ষের নানা অংশ। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয়ের প্রধান টম ফ্লেচার বলেন, এই রেকর্ড সংখ্যক হত্যা নাগরিকদের মননকে সচেতন করে তোলার হাতিয়ার হোক। এই মাত্রায় আঘাত- জবাবদিহিতা না থাকার পাশাপাশি আন্তর্জাতিক মহলের তৎপরতাহীনতা ও দায়সারা মনোভাবকেই তুলে ধরে।  তিনি বলেন, মানবিক কমিউনিটি হিসেবে আমাদের দাবি, যাদের হাতে ক্ষমতা আছে, তারা যাতে মানবতার পক্ষে কাজ করেন এবং নাগরিক ও ত্রাণকর্মীদের পাশে দাঁড়ান। দোষীদের জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম