ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

বিপৎসীমার উপরে যমুনা নদীর পানি, দিল্লিতে বন্যা সতর্কতা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:02 AM

news image

টানা ভারী বৃষ্টিপাতের ফলে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দিল্লির মায়ূর বিহার ফেজ-১ সহ নিম্নাঞ্চলের ত্রাণ শিবিরগুলো প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টায় দিল্লির ওল্ড রেলওয়ে ব্রিজ সংলগ্ন যমুনা নদীর পানিরস্তর ছিল ২০৭.৪৮ মিটার। ভোর ৫টা এবং ৬টার পরিমাপে তা একই ছিল। আগের রাতে ২টা থেকে ৫টা পর্যন্ত পানিরস্তর ছিল ২০৭.৪৭ মিটার। দিল্লির সিভিল লাইন্স এলাকায় বেলা রোড সংলগ্ন জায়গাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। তালিয়ে গেছে রাস্তাঘাট। কাশ্মীর গেটের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়, কারণ যমুনার পানি আশপাশের পাড় ভেঙে শহরের ভেতরে ঢুকে পড়েছে। বুধবার বিকেলে দিল্লি ও এনসিআরজুড়ে হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে ব্যাপক জলাবদ্ধতা ও যানজট দেখা দেয়। যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে। লোহা পুল ও আশপাশের এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বাঁধ ভেঙে ত্রাণ শিবিরে প্রবেশ করছে পানি। এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এনডিআরএফ জানায়, টানা বৃষ্টির কারণে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। যমুনা বাজার, নাজফগড় ও জইতপুর এলাকায় উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান চালানো হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং মোট ৬২৬ জন মানুষ ও ১৩টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে এনডিআরএফ নিশ্চিত করেছে। সূত্র : এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম