ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া

#

বিনোদন ডেস্ক

০২ জুন, ২০২২,  10:25 AM

news image

বিদেশে যাওয়ার ছাড়পত্র পেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাকে ছাড়পত্র দিয়েছে ভারতের এনডিপিএস আদালত। একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ডাক পেয়েছেন রিয়া। তার জন্য আবু ধাবিতে যেতে চেয়ে আবেদন করেছিলেন মডেল-অভিনেত্রী। এনডিপিএস আদালত অবশেষে তাতে সায় দিয়েছে। তবে ২-৫ জুন, মাত্র তিন দিনের জন্য আবু ধাবি যাওয়ার অনুমতি পেয়েছেন সুশান্ত-প্রেমিকা। তবে এনডিপিএস-এর অনুমতির পর নিজের পাসপোর্ট হাতে পেলেও বেশ কিছু শর্ত মানতে হচ্ছে রিয়াকে।

সফরসূচি-সহ এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে আদালতকে। এর পাশাপাশি আবু ধাবিতে গিয়েও ভারতীয় দূতাবাসে প্রতিদিন হাজিরা দিতে হবে অভিনেত্রীকে। এছাড়া, ১ লাখ রুপি নগদ জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে। প্রেমিক সুশান্তের অকালমৃত্যুর পর গ্রেফতার হন রিয়া। এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান। একদিকে যেমন তার দিকে আঙুল তুলেছিল গোটা সমাজ, তেমনই বলিউডে তার ক্যারিয়ারেরও ক্ষতি হয়েছিল বিস্তর। বিদেশ-সফরের অনুমতির আবেদনে সে কথাও উল্লেখ করেছেন রিয়া। বলা হয়েছে, “গ্রেফতারি এবং সেই কারণে তৈরি হওয়া পরিস্থিতির কারণে এমনিতেই অভিনয়ের ক্যারিয়ারে অনেকটা ক্ষতি হয়েছে। বিপুল আর্থিক লোকসানও হয়েছে। তাই এই ধরনের সফর ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে জরুরি।।” এ কথাও জানানো হয়েছে, রিয়ার বয়স্ক মা-বাবা আর্থিকভাবে তার উপর নির্ভরশীল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম