ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেবে ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  11:58 AM

news image

যেসব বিদেশি নাগরিক ইউক্রেনের জন্য যুদ্ধ করবে তারা দেশটির নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। মঙ্গলবার ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন এ কথা বলেন। ইয়েনিন বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য লড়াই করতে চায় এমন বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করছে ইউক্রেন। ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানায় সিএনএন। বিদেশি যোদ্ধাদের সংখ্যা বাড়ছে জানিয়ে ইয়েনিন বলেন, এই বিদেশিরা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন।

যা পরবর্তীতে তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে। ভবিষ্যতে এই বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী হবেন তাদের জন্য আমাদের আইন একটি পথ দেখাবে। এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়তে ১৬ হাজার বিদেশি যোদ্ধাদের প্রথম দলটি ইউক্রেনের পথে রওনা দিয়েছে। তবে সিএনএন স্বতন্ত্রভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি। কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ ছাড়াই ইউক্রেনের দূতাবাস বিদেশি যোদ্ধাদের রিক্রুটে সাহায্য করছে। উল্লেখ্য, বুধবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৪ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম