ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বিজয়নগরে ট্রাক চাপায় ২ সিএনজি আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২৩,  8:17 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বুধবার (২৮ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নাম্বার বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বুধন্তীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি ছিটকে সড়কে পাশে নালায় পড়ে যায়। এই ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম