ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

বিজয়ের মাসে ‘মশাল রোড শো’ স্থগিত করেছে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫,  9:42 PM

news image

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি।’ খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন রিজভী। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘বিজয়ের মাসে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবরর্তে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীরা দোয়া করছেন তা অব্যাহত থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম