ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে মালাইকা-অর্জুন

#

বিনোদন ডেস্ক

২৯ জুলাই, ২০২৪,  4:38 PM

news image

কয়েক মাস ধরে বলিউড অভিনেত্রী ও মডেল মাইলাকা আরোরা এবং তার বন্ধু অর্জুন কাপুরকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম যেসব খবর প্রকাশ করেছে, তাতে মনে হয়েছিল এবার বুঝি এ জুটির বিচ্ছেদ হয়েই গেল। কিন্তু সেই ঘটনার বাঁক বদল হয়েছে। মালাইকা ও অর্জুনকে একসঙ্গে পাওয়া গেছে মুম্বাই বিমানবন্দরে। তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

হিন্দুস্তান টাইমস লিখেছে, এই খবর চাউর হতেই দুই তারকার সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। অনুরাগীরা ভাবছেন, তবে কি জোড়া লাগছে অর্জুন-মালাইকার সম্পর্ক! প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, আলাদা আলাদা গাড়ি থেকে বিমানবন্দরে নামেন অর্জুন ও মালাইকা। বিমানবন্দরে প্রবেশও করেন আলাদা আলাদা। আলোকচিত্রীদের অনুরোধে ছবিও তোলেন।

ওই ভিডিও দেখে দুইজনের অনুরাগীরা ধরেই নিয়েছেন, সম্পর্ক মেরামতে কোথাও বেড়াতে যাচ্ছেন অর্জুন ও মালাইকা। যদিও সম্পর্কের সমস্যা নিয়ে এখন পর্যন্ত মালাইকা বা অর্জুনের কেউ মুখ খোলেননি। তবে সম্পর্কের দূরত্ব স্পষ্ট হয় গত জুন মানে অর্জুন এবং মালাইকার সোশাল মিডিয়ায় দেওয়া পোস্ট থেকে।

প্রথম পোস্টে অর্জুন লেখেন, “আমাদের হাতে দুইটি বিকল্প আছে। এক- আমরা নিজেদের অতীতে বন্দি হয়ে থাকতে পারি। দুই- ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করতে পারি।”

পাল্টা পোস্টে মালাইকা বলেন, “যখন কেউ বলবে যে আপনি পারছেন না, ব্যর্থ হয়েছেন, আপনাকে দিয়ে হচ্ছে না, তখন কাজটি নিয়ে দ্বিতীয়বার চেষ্টা করুন।”

এরপর অর্জুনের জন্মদিনেও দেখা মেলেনি মালাইকার। তখন থেকেই বিচ্ছেদ নিয়ে জল্পনা আরো ডালপালা মেলে। অর্জুনের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে কোনো মন্তব্য না করলেও সম্পর্ক টিকিয়ে রাখার ইঙ্গিত দিয়ে মালাইকা জুন মাসের শেষ নাগাদ ফের একটি পোস্ট দেন। এই অভিনেত্রী বলেন, “আমি ভালবাসার ক্ষেত্রে হাল ছাড়ি না। শেষ অবধি চেষ্টা করে যাই। কিন্তু জানি আমার সীমা কত দূর।’’

অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স ছয় বছর। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা। এত বছর একসঙ্গে থাকার পরও তারা বিয়ে করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম