ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

বিচারিক কার্যক্রমে নবনিযুক্ত প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৩,  12:19 PM

news image

নতুন প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান বিচারিক কার্যক্রম শুরু করবেন। শুরুতেই সংবর্ধনা দেবেন সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। তবে সংবর্ধনা যায়নি বিএনপিপন্থী আইনজীবীরা। এদিকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিন আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রথা অনুযায়ী, অবকাশ শেষে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তবে এবাবরই হচ্ছে তা বিকাল বেলায়। এর আগে ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে ২৩তম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হয় ২৫ সেপ্টেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম