ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিচারিক আদালতে সহিংসতা করলে ছাড় নয় : অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  3:09 PM

news image

বিচারিক আদালতে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। আদালতে মামলার শুনানি কিংবা বিচার ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হবে। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলারোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। নাইকো দুর্নীতি প্রসঙ্গে আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, বিএনপি জোট সরকারের সময়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এ চুক্তি করা হয়েছিল। ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে নির্যাতনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম