ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বিগ বস-১৫ জিতলেন তেজস্বী

#

বিনোদন ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  11:34 AM

news image

জনপ্রিয় ভারতীয় টেলিভিশন শো বিগ বস-১৫ এর চ্যাম্পিয়ন হলেন তেজস্বী প্রকাশ। তার হাতে বিজয়ীর ট্রফি তুলে দিয়েছেন বিগ বসের উপস্থাপক বলিউড সুপারস্টার সালমান খান। খবর হিন্দুস্থান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ী তেজস্বী পুরস্কার অংক হিসেবে পেয়েছেন ৪০ লাখ রুপি।

এর পাশাপাশি তিনি ‘নাগিন ৬’ নাটকের মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে রয়েছেন করণ কুন্দ্রা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রতীক। বিগ বস চ্যাম্পিয়ন হওয়ার পর মা-বাবার সঙ্গে ট্রফি হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তেজস্বী লিখেছেন, ‘৪ মাসের কঠিন যাত্রাপথের শেষে স্বপ্ন পূরণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম