ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২২,  2:48 PM

news image

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। শনিবার (৯ এপ্রিল) দেশটির রাজধনী কলম্বোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। অর্থনৈতিক সংকটে সৃষ্ট অস্থিরতায় রাজাপাকসের পদত্যাগের দাবিতে এদিন শিক্ষার্থী, আইনজীবী, অভিনেতাসহ নানা শ্রেণি ও পেশার মানুষ আন্দোলন রাজপথে জড়ো হন। আন্দোলনকারীদের একটাই দাবি, রাজাপাকসে ও তার পরিবারের কোনো সদস্য যেন রাষ্ট্র ক্ষমতায় না থাকেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। এ ছাড়া অনেকেই ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ নয়,

রাজাপাকসে পরিবার থেকে শ্রীলঙ্কাকে বাঁচাও’ লেখা সম্বলিত বন্যার নিয়েও রাজপথে নামেন। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সম্প্রতি প্রধানমন্ত্রী বাদে মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেছেন। একই পথে হেটেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে যায়। এর ফলে দেশটি মুদ্রার মূল্য কমাতে বাধ্য হয়েছে এবং বৈশ্বিক ঋণদাতাদের কাছে সহযোগিতা চেয়েছে। পরিস্থিতি এতোটাই খারাপ যে, সপ্তাহান্তে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রান্নার জ্বালানি গ্যাসের দাম এক হাজার ১৫০ রুপি থেকে বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া শিশুখাদ্য গুঁড়ো দুধও চড়া দামে বিক্রি হচ্ছে। অর্থের অভাবে কাগজ ছাপা বন্ধের ফলে কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম