ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বিএমডিসির নিবন্ধন পাবেন তিন বছরের ডিপ্লোমাধারীরাও

#

২১ আগস্ট, ২০২৪,  10:57 AM

news image

বিএমডিসির আইন অনুযায়ী তিন বছর সময়কালীন মেডিকেল চিকিৎসা ও প্রশিক্ষণপ্রাপ্ত ডিপ্লোমাধারী মেডিকেল সহকারীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২০ আগস্ট) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ (২০১০ সালের ৬১ নম্বর আইন) এর ধারা ১৫, ২৮,২৯ উল্লেখযোগ্য আইনগুলি নিম্নরুপ

১৫. নিবন্ধনযোগ্য মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা

 (১) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো মেডিকেল প্রতিষ্ঠান থেকে তিন বছরেরর কম নয় এরূপ সময়ব্যাপী, মেডিকেল চিকিৎসা-প্রশিক্ষণ সমাপ্তির পর উক্ত মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারী মেডিকেল সহকারীরা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হইবার যোগ্য হবেন।

২৮. প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দন্ড

 (১) যদি কোন ব্যক্তি প্রতারণার আশ্রয় লইয়া ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসেবে এই আইনের অধীনে নিবন্ধন, অথবা নিবন্ধন করিবার উদ্যোগ গ্রহণ, অথবা মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করিবার চেষ্টা করেন অথবা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপ ঘোষণা করেন, তাইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি ৩ (তিন) বৎসর কারাদণ্ড অথবা ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডণীয় হইবেন।

২৯. ভূয়া পদবী, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ

 (১) এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না যার ফলে তাহার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেউ মনে করতে পারে, যদি না উহা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা- শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেহ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম