ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে গাধাও হাসে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২,  10:21 PM

news image

বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুনে মানুষ হাসে, গাধাও হাসে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রতিযোগিতায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কার বলে যে প্রস্তাবটা দিয়েছে, আমি সেটা দেখেছি। এতে ১৩ নম্বর প্রস্তাবে আছে দুর্নীতির ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। যারা পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত, তারা যখন এ কথা বলেন তখন মানুষ হাসে, গাধাও হাসে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করে বঙ্গবন্ধুকে হত্যা করে, যারা বন্দুকের নল উঁছিয়ে ক্ষমতা দখল করেছিল, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিল, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা তো অন্যান্য দল করতেন। মোশাররফ সাহেবওতো ছাত্রলীগ করতেন। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্য একত্রিত হয়ে দল গঠন করেছিল। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণকারী নেতারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলেন তখন সেটি হাস্যকর ছাড়া অন্য কিছু না। বিদেশি রাষ্ট্রদূতদের জেনেভা কনভেনশন মেনে বক্তব্য দেওয়া উচিত বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম