ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ বিমান হামলার পর ইরানের ইসফাহানে ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত ১৫ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারঢাকা ছাড়লো মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৬,  2:53 PM

news image

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আবদুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে খাবার কিনে খায়। এরপরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আবদুর রহমান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতাল রিপোর্টে কাজ চলছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম