ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

বায়ু দূষণ: গুরুতর জনস্বাস্থ্য সংকটের মুখে ইউরোপ

#

স্বাস্থ্য ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  4:43 PM

news image

‘গুরুতর জনস্বাস্থ্য সংকটের’ সম্মুখীন হচ্ছে ইউরোপ। মহাদেশটির প্রায় সবাই বায়ু দূষণের বিপজ্জনক স্তরে বসবাস করছে। গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশদ উপগ্রহ চিত্র এবং এক হাজার ৪০০টিরও বেশি গ্রাউন্ড মনিটরিং স্টেশন থেকে পরিমাপসহ অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত তথ্য বিশ্লেষণে দূষিত বাতাসের একটি ভয়ঙ্কর চিত্র পাওয়া গেছে।  তাতে দেখা গেছে, ৯৮ শতাংশ মানুষ যেসব এলাকায় বসবাস করছে সেখানে বাতাসে ক্ষতিকারক সূক্ষ্ম কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রাকে  ছাড়িয়ে গেছে। এদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ এমন এলাকায় বাস করে যেখানে বায়ুর গুণমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকাগুলোর দ্বিগুণেরও বেশি। ইউরোপের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হচ্ছে উত্তর মেসিডোনিয়া। সারাদেশে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এমন এলাকায় বাস করে যেখানে পিএম ২.৫ এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকাগুলোর চারগুণ বেশি। দেশটির রাজধানী স্কোপজেসহ চারটি অঞ্চলে প্রায় ছয় গুণ দূষিত বায়ু পাওয়া গেছে। পশ্চিম ইউরোপের তুলনায় পূর্ব ইউরোপের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ। ইতালির পো উপত্যকা এবং দেশের উত্তরে আশেপাশের অঞ্চলে বসবাসকারীদের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ নিঃশ্বাসের সাথে যে বাতাস নিচ্ছে সেখানে বিপজ্জনক বায়ুবাহিত কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের চারগুণ বেশি। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম