ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নির্বাচন বর্জনের আহ্বান চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  4:38 PM

news image

গত ১৬ বছর ধরে যে দেশকে ফোকলা বানানো হয়েছে, সেই দেশ একদিনে ঠিক হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আপনারা যদি ৭২ এবং ৭৩ সালের দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, সেই সময় দেশ কীভাবে চলছিল। একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না। তিনি বলেন, মূল দেখার বিষয় হচ্ছে আমরা চেষ্টাটা করছি কিনা। একইসাথে সরকার নিজেরা কোনো অন্যায় কাজ করছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন। তিনি আরও বলেন, আমরা সাতটি বিষয়কে সামনে রেখে আগাচ্ছি। এগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম