ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

বাড়ীর ছাদে ডেকে নিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২১,  10:00 AM

news image

গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকায় জুয়েনা নামে এক পোষাক শ্রমিককে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধায় নগরীর তারগাছ মেম্বার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরথেকে স্বামী সুজন পলাতক রয়েছে।

নিহতের বোন রোজিনা জানায়, জুয়েনা তারগাছ এলাকার অনন্ত গ্রুপের পোষাক কারখানা হেলপার পদে চাকরি করতো। ঘটনার দিন নিহতের স্বামী দুপুরের দিকে বাসায় এসে খাওয়া দাওয়া করে। পরে সন্ধ্যার দিকে ছাদে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা জবাই করে হত্যা চেষ্টা করে এসময় গলায় আঘাত প্রাপ্ত অবস্থায় জুয়েনা নিচে নেমে এলে স্বামী সুজন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জুয়েনাকে প্রথমে তাইরুন্নেছা হাসপাতালে পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গাছা থানা এলাকার, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম