ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

বাহরাইনি নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২১,  6:21 PM

news image

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের ভূমিকা নিয়ে সমালোচনার জেরে সৃষ্ট টানাপোড়েনে নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে বাহরাইন।মঙ্গলবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান উত্তেজনার কারণে লেবাননে থাকা বাহরাইনের সব নাগরকিদের দেশত্যাগের জন্য অনুরোধ জানানো হল। খবর আল জাজিরার।  ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জেরে সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে লেবানন থেকে সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এখন ইয়েমেন যুদ্ধ বন্ধ করার সময় হয়েছে। গত ৫ আগস্ট নেওয়া এ সাক্ষাৎকার গত সোমবার সম্প্রচার করা হয়েছে। তার এ বক্তব্যের জেরে সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন এবং কুয়েতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতদেরকেও তলব করে প্রতিবাদ জানানো হয়। এমন প্রেক্ষাপটে ঝুঁকি এবং নিরাপত্তার স্বার্থে লেবানন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে বাহরাইন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম