ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

বাসি রুটি টাটকার চেয়েও স্বাস্থ্যকর!

#

লাইফস্টাইল ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  5:26 PM

news image

বাসি রুটি ফেলে দেন? তবে জানেন কি বাসি রুটি খেলে ভালো থাকবে স্বাস্থ্য। এমনকি টাটকা রুটির চেয়েও বাসি রুটি অনেক বেশি উপকারী। বিশেষ করে যারা দুধ-রুটি খেতে ভালবাসেন, তারা পাবেন বেশি সুবিধা।

যে কারণে দুধ দিয়ে বাসি রুটি খাওয়া উচিত-

১. রক্তচাপের সমস্যা এখন প্রায় প্রতিটি ঘরেই। দুধের সঙ্গে বাসি রুটি খেলে নিয়ন্ত্রণে থাকবে এই অসুখ। অন্যদিকে ডায়াবেটিসের জন্যও উপকারী বাসি রুটি। কারণ, বাসি রুটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

২. বাসি রুটিতে থাকা ফাইবার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি নিয়মিত কোষ্ঠকাঠিন্যে ভুগলেও বাসি রুটি হতে পারে তার সহজ সমাধান।

৩. শরীরের নিঃশব্দ ঘাতকের নাম স্ট্রোক। আর বাসি রুটি খেলে কমবে স্ট্রোকের ঝুঁকিও। এই রুটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

৪. সহজে রোগা হওয়ার নানান উপায় তো রয়েছেই। রোজ রাতে যদি দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া যায়, তাহলে ওজন বাড়বে দ্রুত।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম