ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:24 PM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মণ্ডলের মেয়ে প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রবিবার সকালে ঢাকায় মারা যায় জয়ন্তী মন্ডল (৩৩)। আজ সোমবার রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারি সুপ্লব রায়। নিহতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। জয়ন্তী মণ্ডলের ভাতিজা বিপুল মণ্ডল বলেন, সমির মণ্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। অসুস্থ অবস্থায় তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। রবিবার সকালে জয়ন্তী মণ্ডল মারা যান। একদিন পর সোমবার সন্ধ্যায় তার কন্যা প্রতিভা মণ্ডল মারা যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, জয়ন্তী মণ্ডল ও তার কন্যা প্রতিভা মণ্ডল ঢাকাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা সত্যি দুঃখজনক! সবাইকে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম