ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী ত্বকের প্রয়োজন যেমন টোনার জর্ডানের মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  11:41 AM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে, সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই পাঁচটি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারী মো. ইসহাক। ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান। এর এক ঘণ্টা পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। চতুর্থ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ। পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এই জামাতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম