ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বামনায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

#

০১ জুন, ২০২৩,  12:45 PM

news image

এম এ মতিন আকন্দ: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বরগুনার বামনায় গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্ত্বর হতে শহরে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ, তামাক চাষ নিয়ন্ত্রণের  দাবীতে  শোভাযাত্রা, অবস্থান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউ বিবি ট্রাস্ট, উপজেলা পরিষদ ও টাস্কফোর্স কমিটির সহযোগিতায়  উন্নয়ন সংস্থা ‘ম্যান ফর ম্যান’ (মানুষ-মানুষের জন্য) ও একলাব এর বাস্তবায়নের লক্ষ্যে শোভাযাত্রা, অবস্থান কর্মসূচী বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব তামাক মুক্ত দিবস, আর নয় তামাক, এখন থেকে খাদ্য ফলান, উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: সাইতুল ইসলাম লিটু মৃধা। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মো: আলতাব হোসেন হাওলাদার, রুমি খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য  সচিব ডা: মো: মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো: মাইনুল ইসলাম, আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মো: মোশারফ হোসেন জমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, অধ্যক্ষ নিখিল চন্দ্র পোদ্দার, ম্যান ফর ম্যানের প্রতিষ্ঠিতা এম এ মতিন আকন্দ, প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিক, চেয়ারম্যান এডভোকেট কামরুজ্জামান সগির, সাইদুর রহমান সবুজ, মো: নজরুল ইসলাম, মো: মিজানুর রহমান, বন কর্মকর্তা মো: সাইদুর রহমান মানিক, বামনা প্রেসক্লাবের সাধরন সম্পাদক মো: নাসির উদ্দিন মোল্লা, ফটো সাংবাদিক দেবদাস মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী রিপন চন্দ্র সাহা, কৃষক মো: শাহজাহান, শ্রমিক মো: আনোয়ার হোসেন, দিন মজুর মো: জসীমউদ্দীন সহ স্কুল কলেজ ছাত্র-ছাত্রী ও কৃষক, শ্রমিক, ব্যাবসায়ী, বুদ্ধিজীবি, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ,  তামাক চাষ নিয়ন্ত্রণ, তামাক নয় খাদ্য ফলান এ সম্পর্কে ব্যাপক আলোচনা ও কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম