ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

বাণিজ্য মেলায় যাতায়াতে বিআরটিসির ৩০ বাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২২,  2:02 PM

news image

আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) প্রথম বারের মতো ঢাকার পূর্বাচলে হচ্ছে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ৩০টি বাস বরাদ্দ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মাসব্যাপী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো। এসব বাসে ন্যূনতম ২৫ টাকা ভাড়ায় দর্শনার্থীরা যাতায়াত করতে পারবেন। করোনার মহামারির কারণে ২০২১ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আয়োজন করা সম্ভব হয়নি।

তবে, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আজ শনিবার (১ জানুয়ারি) থেকে নতুন ঠিকানায় রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২৬তম বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন। এবার বাণিজ্য মেলায় ছোট-বড় মিলে ২২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন। এক্সিবিশন সেন্টারের ভেতরে এবং সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে।মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে। এবারের মেলায় প্রাণ-আরএফএল, যমুনা, আবুল খায়ের, অ্যাপেক্সসহ দেশের বড় বড় প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে। এ ছাড়া ভারত, তুরস্ক, থাইল্যান্ড, চীনসহ আট দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম