ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাজেট ৮০ কোটি, নায়িকা নিয়েছেন ২০ কোটি, উঠল মাত্র ৩.৮২ কোটি!

#

বিনোদন ডেস্ক

০২ আগস্ট, ২০২২,  2:46 PM

news image

কলিউডে এন্ট্রি ভালো হলো না বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলার। দর্শকের সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির পাঁচ দিনে খুব একটা সংগ্রহ করতে পারেনি সিনেমাটি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, নেতিবাচক সমালোচনা সত্ত্বেও তামিলনাড়ুর থিয়েটারে চলছে অরুল সারাভানন ও ঊর্বশী রৌতেলা অভিনীত ‘দ্য লিজেন্ড’ সিনেমা। এ সিনেমার বাজেট ৮০ কোটি রুপি। সিনেমায় ৫২ বছর বয়সি অরুলের নায়িকা ঊর্বশী। পোর্টালটির দাবি,

মুক্তির পাঁচ দিনে ‘দ্য লিজেন্ড’ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র ৩.৮২ কোটি রুপি। গুঞ্জন রয়েছে, এ সিনেমার জন্য বলিউড সেনসেশন ঊর্বশী রৌতেলা পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। এ গুঞ্জন সত্য হলে, যে কোনও দক্ষিণি নায়িকার চেয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ঊর্বশীর। লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা তাঁর আসন্ন সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। তাঁকে ছাড়িয়ে গেছেন ঊর্বশী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন গীতিকা তিওয়ারি, বিজয়কুমার, প্রভু, সুমন, নাসার, লিভিংস্টোন, যোগী বাবু, বামসি কৃষ্ণা, দীপা শঙ্কর, সিঙ্গামপুলি, লাথা, রব শঙ্কর, মনসুর আলি খান প্রমুখ। জে ডি জেরি পরিচালিত ‘দ্য লিজেন্ড’ মুক্তি পায় ২৮ জুলাই। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পায় সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম