ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাছাই পর্বেই শেষ ইতালির বিশ্বকাপে খেলার স্বপ্ন

#

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ, ২০২২,  3:59 PM

news image

আরও একটি বিশ্বকাপ হবে ইতালিকে ছাড়া। বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইউরো চ‍্যাম্পিয়নদের কাতার ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন। ইউরোপ সেরাদের হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নর্থ মেসিডোনিয়া। ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে বৃহস্পতিবার শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছে ছোট্ট দেশটি। বিশ্বকাপে প্রিয় দলকে দেখতে আজ্জুরি ভক্তদের অপেক্ষা বাড়লো অন্তত এক যুগ পর্যন্ত। আরও এক বিষাদময় বিদায়। অঘটন, চমক। ইতালিকে ছাড়া দেখতে হবে আরও একটি বিশ্বকাপ। কিয়েলিনি না রোনালদো? কে যাবেন বিশ্বকাপে? এই প্রশ্নের উত্তর খোঁজায় ব্যস্ত ছিল বিশ্ব। কিন্তু সৃষ্টিকর্তার ভাবনায় অন্যকিছু।  তিনি আছেন বলেই পৃথিবী বর্ণীল। অঘটন, চমক শব্দগুলোর উপস্থিতি। তা না হলে কে ভেবেছিলেন নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে কান্নার সাগরে ভাসবেন ইতালিয়ানরা, ইতালিয়ান ভক্তরা।

যে কান্না ভারী হচ্ছে, ফুটে উঠছে ইতালিয়ান ফুটবলারদের হতাশার প্রতিচ্ছবিতে। ইতালির নবজন্মের নায়ক কোচ রবার্তো মানচিনিও নিশ্চুপ। যার সৃষ্টি পালেরমোতে। যে ইতালি ইউরোপিয়ান পাওয়ার হাউস হিসেবে প্রত্যাবর্তনের প্রমাণ দিয়েছিল। মাত্র আট মাস আগে জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব, তাদের সব স্বপ্ন ধুলিস্যাৎ করে দেন আলেকসান্ডার ট্রাসিকোভস্কি। খেলার নির্ধারিত সময় শেষ। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে হঠাৎ পাওয়া বলে বক্সের বাইরে থেকে শটে বোকা বানান ইতালিয়ান গোলরক্ষক দোনারোমাকে। উৎসবের সাগরে তখন ১৮ লাখ মানুষের ছোট্ট দেশটি। স্বাধীনতার ৩১ বছরের ইতিহাসে যারা কখনোই বিশ্বকাপ খেলেনি। ইউরোই খেললো গত বছর প্রথম। যদিও এই ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না লিওনার্দো বনুচ্চি ও জিওর্জিও কিয়েলিনির মতো অভিজ্ঞরা। ইতালিও একপেশে করে তুলেতে পারেনি ম্য্যাচটিকে। অসংখ্য আক্রমন করলেও নর্থ মেসিডোনিয়ার রক্ষনাত্বক কৌশলের সঙ্গে পেরে ওঠেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২২ শট আর ৩২ আক্রমণের মাত্র ৫টি ছিল পোস্ট বরাবর। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে থাকা দেশটির সামনে প্লে অফ ফাইনালে এখন পর্তুগাল। যারা ৩-১ গোলে হারিয়েছে তুরস্ককে। রোনালদোর বুড়ো হাড়ের ভেলকি নাকি নবীন দেশের চমক দেখবে বিশ্ব?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম