ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  5:01 PM

news image

ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দেশটির নিরাপত্তা ও চিকিৎসা বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনাস্থলের কাছেই থাকা একটি গ্যাসের ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে। নিহতরা অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামের অপেশাদার খেলোয়াড়। এদিকে দেশটির সামরিক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বাগদাদে গ্যারেজে গ্যাসের ট্যাংকার বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম