ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বাখমুতে যে অবস্থা রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৩,  4:27 PM

news image

বাখমুতে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা। ছয় মাস ধরে শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে মস্কো। কিয়েভও নাছোরবান্দা। তারাও শহরটির নিয়ন্ত্রণ হারাতে চাইছে না। তবে অস্ত্র স্বল্পতায় বাখমুতে সুবিধা করতে পারছে না ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে রাশিয়ার সেনাদেরও মজুদ নাকি ফুরিয়ে আসছে। রাশিয়ার মেশিনারি গ্রুপ ওয়াগনারের প্রধান জানিয়েছেন, তার সেনারা বাখমুতের কেন্দ্রীয় অঞ্চলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। টেলিগ্রামে দেওয়া ভিডিও বার্তায় ইয়েভজেনি প্রিগোঝিন একটি ভবনের ছাদে দাঁড়িয়ে বলেছেন, ‘এটা নগর প্রশাসনের ভবন। এটা শহরের প্রাণ কেন্দ্র।’ ‘এটা এক কিলোমিটার ২০০ মিটার দূরে।’ তবে পুরো বাখমুত নিয়ন্ত্রণে নিতে আরও বিস্ফোরক ও গোলাবারুদ দরকার বলে দাবি করেছেন ওয়াগনার বস।  তিনি জানিয়েছেন, প্রত্যেক মাসে যুদ্ধ অব্যাহত রাখতে তার ১০ হাজার টন গোলাবারুদ চাই। এর আগে আরও কয়েকবার গোলাবারুদ চেয়েছিলেন ওয়াগনার প্রধান। বলেছিলেন, সময় মতো এসব বিস্ফোরক না পেলে বাখমুতে রাশিয়ার প্রতিরোধব্যূহ ভেঙে পড়বে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম