ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বাইডেনের ভাই-বোনসহ ২০০ মার্কিনির বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  4:33 PM

news image

এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই–বোনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাইডেনের বোন ও রাজনৈতিক কৌশলবিদ ভ্যালেরি বাইডেন ওয়েনস ও তার ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস ইউলিয়াম বাইডেনসহ মোট ২০০ মার্কিনির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যে ২০০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের নামেও। কারিন প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ আট মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এই অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর জবাবে রাশিয়াও পশ্চিমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম