ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা

#

০২ জুলাই, ২০২২,  7:59 PM

news image

পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। গত বছরও বাংলাসহ ১০ ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এবার সেই তালিকায় নতুন করে আরও চারটি ভাষা যোগ হলো। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়,

আগামী শুক্রবার (৮ জুলাই) আরাফাত দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হবে। আরবিতে দেওয়া মূল খুতবার পাশাপাশি সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রীসৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, সৌদি নেতৃত্ব মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরিষেবার উন্নয়নে অন্তহীন সহায়তা দিচ্ছে। গত বছর ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হওয়া চার ভাষা হচ্ছে স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম