ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬,  1:03 PM

news image

কৃষি, কৃষিভিত্তিক শিল্প, সিএমএসএমই খাতের উদ্যোক্তা ও কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় টাউন হল সভা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি কুষ্টিয়ার সকল ব্যাংকের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে।


বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ৪০টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ৪০ জন কৃষককে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।


এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, এনআরবিসি ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলাম স্থানীয় তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার  বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ আরও কয়েকটি স্কিম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে ইতোমধ্যে দেশের ৪৩টি তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।


এসব ব্যাংকের মাধ্যমে যোগ্য কৃষি ও সিএমএসএমই উদ্যোক্তারা নির্ধারিত নীতিমালা অনুযায়ী অর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্পোদ্যোগ সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।


এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কৃষক, কৃষিজাত শিল্পোদ্যোক্তা ও সিএমএসএমই উদ্যোক্তারা এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করে কৃষি, কৃষিভিত্তিক শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটাতে পারবেন। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


অনুষ্ঠানে কুষ্টিয়া এলাকায় কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নির্বাচিত ৪০ জন কৃষক, কৃষি ও সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে মোট ৪ কোটি ৫০ লাখ টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতাধীন ঋণ মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম