ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  10:13 PM

news image

অর্থপাচারকারী ঋণখেলাপিদের ঋণ পুনঃতফশিলের সুবিধা দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের ওপর ক্ষুব্ধ হয়ে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ও ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রপক্ষকে আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চ এ নির্দেশনা দেন। দেশের একটি ইংরেজি গণমাধ্যমে মঙ্গলবার (২৮ জুন) এ সংক্রান্ত খবর দেখে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ। আদেশে অর্থ পাচারকারীদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ায় আইনের কোনো বিষয় লঙ্ঘন হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক অর্থপাচারে অভিযুক্ত এক ব্যক্তিকে জাল নথির মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) থেকে নেওয়া ১৯৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করার অনুমতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক জালিয়াতির মাধ্যমে সুরক্ষিত কোনো খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করতে পারবে না। আদেশে আদালত বলেন, বাংলাদেশের ব্যাংকের এমন সিদ্ধান্তে অর্থ পাচারকারীরা আরও দুর্নীতি করতে উৎসাহিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম