ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪,  4:21 PM

news image

দুবাই গমনেচ্ছু ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের সুখবর দিলো দেশটি। চলতি বছর বাংলাদেশ থেকে ১৩০০ চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে ১ হাজার মোটরসাইকেল এবং ৩০০ ট্যাক্সি চালক। এছাড়া আগামী বছর থেকে নেওয়া হবে ২ হাজার করে। বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালকের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী জানান, এ বছর ১ হাজার ৩০০নেবে। এরমধ্যে এক হাজার মোটর সাইকেল চালক রয়েছে, প্রতি মাসে ২০০ করে এ পাঁচ মাসে। আর ৩০০ হলো ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটর সাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।

এসময় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শ’খানেক লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। তিনি আরও জানান, এ বছর প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যাটি ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি-নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি। ট্যাক্সি ও মোটর সাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। বাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করবে কতদিন এ দুই খাতে কর্মী যাবে। বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধিদল উপস্থি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম