ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  12:18 PM

news image

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় ও সিরিজ জিতে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে বিচারকাজ শুরুর পর তিনি এ অভিনন্দন জানান। সকালে মামলা শুনানির শুরুতেই আইনজীবী মহসিন রশীদ বলেন, একটা খুশির খবর আছে মাই লর্ড। গতকাল বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। এজন্য অভিনন্দন সবাইকে। এসময় প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। জিততে খুব বেশি কষ্ট হয়নি সফরকারীদের। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি টাইগারদের তৃতীয় সিরিজ জয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম