ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  7:17 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন অর্জন বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেন, আর বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। এর কোনো বিকল্প নেই। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সাহসী রাজনীতিক, দক্ষ প্রশাসক ও কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতুর নির্মাণ সম্ভব হয়েছে। বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের মনে বড় জ্বালা, বড়ই অন্তর্জ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেলল। ২৮ তারিখ মেট্রোরেল উদ্বোধন করবেন। এই জ্বালা আর সইতে পারে না। নির্বাচন করলে তারা জিততে পারবে না। সেই জন্য সরকার হটানোর ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে ২০বার হত্যার চেষ্টা হয়েছে। শেখ হাসিনাকে হটাতে পারলে ময়ূর সিংহাসন ফিরে পাবে, সেই আশা করছে তারা। ওবায়দুল কাদের বলেন, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। নির্বাচনেও খেলা হবে, আন্দোলনেও হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনারা ঐক্যবদ্ধ হোন। সবার বিশ্বস্ত ঠিকানা শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে, জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম