ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

বশেমুরবিপ্রবির ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২৪,  5:02 PM

news image

উপাচার্য অধ্যাপক মাহবুব ও উপ-উপাচার্য অধ্যাপক শামসুল আলম

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামচুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার(২০ আগষ্ট) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগে বাধ্য হন। বিষয়টি নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।  উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ভাইস-চ্যান্সেলর সহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান। গতকাল ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর অফিসে আসলে তাদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং এক পর্যায়ে তারা পদত্যাগে বাধ্য হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম