ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৬,  5:20 PM

news image

বজ্রপাতে আলোর ঝলকানি ও শব্দে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর ৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পাতাবুনিয়া ও দাদপুর তেমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা জানিয়েছেন। দাদপুর তেমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় বজ্রপাতের আলোর ঝলকানি ও শব্দে শ্রেণি কক্ষে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছিলো। দ্রুত তাদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।  পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামুল হক বলেন, একই সময়ে বজ্রপাতের শব্দ ও আলোর ঝলকানিতে বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। কিছুসময় পর তাদের জ্ঞান ফিরে আসে। তখন পরিবারকে খবর দিয়ে তাদের দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম