ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির ‘মনিটরিং সেল’

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫,  5:04 PM

news image

কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টিসহ সারাদেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল' গঠন করেছে বিএনপি।  রবিবার এই পর্যবেক্ষণ ও তদারকি সেল গঠন করা হয় বলে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়।  এতে বলা হয়, রবিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতি বৃষ্টি ও দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং সেল গঠন করা হয়। সেলের সদস্যরা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম