ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি

#

আইটি ডেস্ক

৩১ মে, ২০২৩,  10:19 AM

news image

শিগগিরই বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি। আগামী ২৬ জুন থেকে এটি বন্ধ করা হতে পারে বলে ঘোষণা দিয়েছে ই্উটিউব। কারণ এবার শর্টস, কমিউনিটি পোস্ট ও লাভ ভিডিওর ক্ষেত্রে বেশি নজর দিতে চায় ইউটিউব কর্তৃপক্ষ। এর পাশাপাশি থাকছে ইউটিউবের চিরাচরিত লং-ফর্ম কনটেন্ট। ইতোমধ্যে ক্রিয়েটরদের ইউটিউব স্টোরি বন্ধ হওয়ার ব্যাপারে জানানো হয়েছে। একাধিক মাধ্যম থেকে রিমাইন্ডার দেওয়া হয়েছে ক্রিয়েটরদের। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর জনপ্রিয়তা বেড়েছিল ইউটিউব স্টোরির। এই স্টোরির বিষয়টি চালু রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামেও। ২০১৮ সালে অফিশিয়ালভাবে ইউটিউবে চালু হয়েছিল স্টোরি ফিচার। ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকলে সেই ক্রিয়েটররা ইউটিউ স্টোরির সুবিধা পান।-সূত্র: টেক ক্রাঞ্চ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম