ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  5:16 PM

news image

বিএনপি নেতা তাবিথ আউয়ালের ওপর হামলা ঘটনায় রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলা গ্রহণের মতো কোনো উপদান না থাকায় তা খারিজ করে দেন। এর আগে সোমবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন তাবিথ আউয়াল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মঙ্গলবার (৮ নভেম্বর) আদেশ দেবেন বলে জানান।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদনে অভিযোগটির বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের শাস্তি প্রদান এবং সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদনও জানানো হয়েছে। ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম