ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি করেছে: সাকিব চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

বকশীবাজার আদালত কক্ষে আগুন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৫,  2:01 PM

news image

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন শেষে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি ঘোষণা করেছেন বিচারক। তিনি বলেছেন, এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। শুনানির পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অস্থায়ী আদালতেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে, আদালত কক্ষ আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না। আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতে আগুন লাগার ঘটনা জানাজানি হওয়ার পর এদিন সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিচারক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন। তারা জানান, এখানে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন বিচারক। চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, আগামীতে এখানে আদৌ আদালত বসবে কি না, সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী শুনানি কার্যক্রমে অংশ নেব আমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম