ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ফ্লাইওভারের দেয়াল লিখন-পোস্টার অপসারণে নির্দেশ হাইকোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  3:20 PM

news image

রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার আগামী দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (৬ ফেব্রুয়ারি) রুলসহ এই আদেশ দেন। আদেশে আদালত রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানোয় জড়িতদের বিরুদ্ধে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ এর ৬ ধারা অনুযায়ী ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে একটা মনিটরিং টিম গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যে টিম ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করবে। ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না-রুলে তা জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আদেশের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।  আদালতে রিটের পক্ষের শুনানি করেন আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ। শুনানিতে আদালত বলেন, পোস্টার লাগিয়ে ফ্লাইওভারের পিলার গুলার কী অবস্থা বানিয়ে ফেলছে। প্রতিদিন এগুলার নিচ দিয়ে যাওয়ার সময় দেখে কী যে কষ্ট লাগে। পোস্টার লাগিয়ে আমাদের শহরটার সৌন্দর্য ধ্বংস করে ফেলেছে। এগুলো অপসারণ করতেই হবে। রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে গত বৃহস্পতিবার রিটটি করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী মো. সরওয়ার আহাদ ও রিপন বাড়ই। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আজ আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম