ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  5:04 PM

news image

বিশ্ব যখন করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করছে, তখন ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন বি.১.৬৪০.২ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ধরনটির নাম দেওয়া হয়েছে 'আইএইচইউ'। জানা গেছে, ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির গবেষকরা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন, যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন। গবেষকরা জানান,

করোনাভাইরাসের 'আইএইচইউ' ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। তাই এর জন্য করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। তবে নতুন ধরনটি কতটা সংক্রামক তা এখনও জানাননি গবেষকরা। এক টুইটার পোস্টে মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং বলেন, করোনার নতুন ধরন একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে, সবগুলো ভয়ঙ্কর। মূল ভাইরাসের সঙ্গে মিউটেশন করে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে তা কতটা বিপজ্জনক হয়ে উঠবে। -সূত্র: টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম