ফোনে কথা বলতে বলতে ভারতে শিশুর ওপর গাড়ি চালিয়ে দিলেন নারী
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, 11:49 AM
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, 11:49 AM
ফোনে কথা বলতে বলতে ভারতে শিশুর ওপর গাড়ি চালিয়ে দিলেন নারী
মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর সময় ৮ বছরের এক শিশুকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মেঘা রাওয়াল ৪৫ নামে ওই নারী দুর্ঘটনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা।
গাড়ির আঘাতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মেঘা রাওয়ালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি