ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার ফুটেজ সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  8:59 PM

news image

ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ফেসবুক লাইভ ৬ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চু্য়াল বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। এছাড়া সংবাদমাধ্যমেও ফুটেজটি প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আগামী বুধবার হাইকোর্টকে অবগত করতে বলা হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম ফায়েজ ফেসবুক লাইভে আত্মহত্যার বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতকে বলেন,  এই লাইভ ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে রাখলে ভাইরাল হবে এবং তাতে পরবর্তী প্রজন্মসহ অনেকে ক্ষতিগ্রস্ত হবে। পরে হাইকোর্টের নির্দেশের বিষয়টি তিনি সাংবাদিকদের জানান।  উল্লেখ্য, বুধবার রাতে ধানমন্ডির ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাসার ৫০১ নম্বর ফ্ল্যাটে ব্যবসায়ী আবু মহসীন খান ফেসবুক লাইভে গিয়ে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম