ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেসবুকে কেনাকাটার নতুন ফিচার

#

২২ নভেম্বর, ২০২১,  4:44 PM

news image

'শপস ইন গ্রুপস' নামে কেনাকাটার নতুন ফিচার আনছে ফেসবুক। শপিংয়ের জন্য এই ফিচার আনার ঘোষণার পাশাপাশি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্মাতাদের জন্য পণ্য পরামর্শ ও 'লাইভ শপিং' ফিচার নিয়েও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুকে তৈরি গ্রুপের অ্যাডমিনরা তাদের সংশ্লিষ্ট ফেসবুক পেজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। এ ছাড়া এর মাধ্যমে ব্যবহারকারীরা আয়কৃত অর্থ অলাভজনক খাতে যাবে, নাকি তাদের হাতে আসবে, তাও ঠিক করে দিতে পারবেন।

দীর্ঘদিন ধরেই ব্যবসা ও নির্মাতাদের জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন শপিং টুল আনছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারগুলো এরই মধ্যে চলে এসেছে ওয়েব সংস্করণ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণের ফেসবুক অ্যাপে। এ বিষয়ে ফেসবুক নিজেদের নতুন নামকরণকৃত মালিক প্রতিষ্ঠান মেটার প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের সহসভাপতি ইউলি কেওন কিম জানান, অনেক গ্রুপ অ্যাডমিনই স্বেচ্ছাসেবক। এই 'শপ' থেকে তারা নিজেদের কাজের জন্য আয়ের পথ বের করে নিতে পারবেন। অর্থ গ্রুপ অ্যাডমিনের হাতে চলে যাবে এবং তারা সিদ্ধান্ত নিতে পারবেন, এটি কীভাবে ব্যবহার করবেন। এটি গ্রুপকে টিকিয়ে ও চলমান রাখার ভালো একটি উপায় বলেও তিনি উল্লেখ করেন।

চলতি মাসের শুরুতে ফেসবুক কমিউনিটিস সামিটে 'শপস', 'ফান্ডরেইজার'স' এবং 'সাবক্রিপশন'-এর পাশাপাশি 'গ্রুপ মনিটাইজেশন' ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ফেসবুক জানিয়েছে, অনেক সময়ই গ্রুপে পণ্যের পরামর্শ চান ব্যবহারকারীরা। এখন থেকে পণ্যটি যদি ফেসবুক শপসে থাকে, তাহলে তা ট্যাগ বা কমেন্টে এম্বেড করে দিতে পারবেন ব্যবহারকারীরা। গ্রুপের শীর্ষ পণ্য পরামর্শগুলো ব্যবহারকারীর নিউজ ফিডেও দেখা যাবে। ফেসবুকে 'লাইভ শপিং' ফিচার আগে থেকেই বিদ্যমান থাকলেও এটিকে এতদিন ব্র্যান্ড ও নির্মাতাদের অংশীদারিত্বেই সীমাবদ্ধ ছিল। তাই এখন এ সম্পর্কিত নতুন ফিচারের পরীক্ষা শুরু করেছে অ্যাপটি। পণ্য বিক্রি দেখার জন্য ভক্তদের অন্য পেজে আহ্বান করার পরিবর্তে নির্মাতা ও ব্র্যান্ড এখন নিজস্ব পেজে ক্রস-স্ট্রিম করতে সক্ষম হবেন। সূত্র: টেকক্রাঞ্চ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম