ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  5:23 PM

news image

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম